শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জ সদর থানার ওসি করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৭২ বার

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে এই তথ্য ঢাকা থেকে মোবাইল ফোনে জানানো হয় বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন।

বর্তমানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া তার সংস্পর্শে যারা এসেছেন তাদেরও নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তিনি মুন্সীগঞ্জ সদর থানার যে কক্ষে বসতেন, সেখানে বাড়তি সুরক্ষা ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি কিভাবে সংক্রমিত হয়েছেন তা এখনো জানা যায়নি। জেলার সকল থানা ও পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বরাবরই তাগিদ দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, ওসি আগে থেকেই সতর্ক ছিলেন। তারপরও করোনা পজেটিভ শোনার পর নিজ বাসাতেই হোম কোয়ারেন্টাইনে আছেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, বৃহস্পতিবার সদর থানার ওসির (তদন্তের) নমুনা পাঠানো হয়েছিল। সাবধানে থাকার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। করোনা পজেটিভ আসার সংবাদ ঢাকা থেকে ফোনে জানানো হয়েছে। এখনো অফিসিয়ালি রিপোর্ট আসেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com