মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ফের ৫২ জনকে বহিষ্কার করলো বিএনপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৩৫ বার

আগামী ২৯ মে অনুষ্ঠেয় ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩য় ধাপে আগামী ২৯ মে ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৪, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯, সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬ ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুর বিভাগে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি।

বহিষ্কার ৫২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com