শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রিয়েলিটি শোতে নেহা কক্করকে জোর করে চুমু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৪৯৩ বার

বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার নেহা কক্কর। গানের বাইরে নানা কর্মকাণ্ড নিয়েও আলোচনায় আসেন তিনি। এবার তাকে জোর করে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র মঞ্চে বিচারক নেহা কক্কর। আর সেই মঞ্চেই তাকে জোর করে চুমু খেলেন এক প্রতিযোগী। প্রতিযোগিতাটির প্রোমো ভিডিওতে এটি দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যেই ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নেহা কক্করের জন্য একগুচ্ছ উপহার নিয়ে আসে রাজস্থানী পোশাক পরা এক প্রতিযোগী। তিনি নেহাকে জিজ্ঞেস করেন, নেহা তাকে চেনেন কি না? পরে তার জন্য আনা টেডি বিয়ার এবং একটি মূর্তি নেহার হাতে তুলে দেন ওই প্রতিযোগী।

এরপর সবাইকে চমকে দিয়ে নেহাকে জড়িয়ে ধরে জোর করে গালে চুমু খান সেই প্রতিযোগী। তখন ছিটকে সরে আসেন নেহা। পাশে দাঁড়ানো শো-র সঞ্চালক আদিত্য নারায়ণও গোটা ঘটনায় হতচকিত হয়ে যান। অনুষ্ঠানের অন্যতম বিচারক আনু মালিকও স্তম্ভিত হয়ে যান। যদিও এর পর কী হয়, আর তা ওই প্রোমো ভিডিওটিতে দেখানো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com