শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৬৭ বার

খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মঙ্গলবার ভোরে একজনের (৫০) মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা সদরে। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com