বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৫৬ বার

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় রাস্তা আগে পার হওয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় দিকে স্বেচ্ছাসেবক লীগের র্যালি থেকে ফেরার পথে এ ঘটনায় নিহত মেহেদী হাসান (১৭) ভাটারার ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক লিপি শিকদারের ছেলে।

নিহত মেহেদীর বাসা ভাটারার নুরের চালা এলাকায়। সে এবার ভাটারার সোলমাইদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। তার বাবা আবু হানিফ বাসাবাড়িতে ডেকোরেশনের কাজ করেন। দুই ভাইয়ের মধ্যে মেহেদী ছিল বড়।

মেহেদীর মামা মোহাম্মদ চয়ন মিয়া যুগান্তরকে বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের র্যালি কর্মসূচি ছিল। এতে যোগ দিতে দুপুর আড়াইটার দিকে তারা তিনটি বাসে নেতাকর্মীদের নিয়ে বাড্ডা থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যান। ধানমন্ডিতে র্যালি শেষে নূরের চালা থেকে আসা নেতাকর্মীরা হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউ পার হচ্ছিলেন। সন্ধ্যার দিকে পিকআপ ভ্যানে চড়ে র্যালিতে যোগ দিতে আসা একদল নেতাকর্মীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় পিকঅ্যাপ থেকে দুজনে এসে একজনকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে মেহেদী বাধা দেয়। পরে তারা তার বুকে ছুরি দিয়ে আঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চয়ন আরও বলেন, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড (নুরের চালা এলাকা) স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মেহেদী তার সঙ্গেই শোভাযাত্রা অনুষ্ঠানে এসেছিল। তুচ্ছ ঘটনার জেরে মেহেদীকে খুন করা হয়েছে। তবে কে বা কারা করেছে তাদেরকে তিনি চিনতে পারেননি।

শেরেবাংলা নগর থানার ওসি মুহঃ আহাদ আলী যুগান্তরকে বলেন, খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com