শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ঐতিহাসিক প্রেমের গল্পে আলিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯২ বার

ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে সঞ্জয় লীলা বানশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে দেখা যাবে রণবীর সিং এবং ভিকি কৌশলকে। তাদের সঙ্গী হয়ে অভিনয় করবেন বলিউডের ‘গাঙ্গুবাই’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। এই সিনেমায় ভিন্নরূপে হাজির হবেন তিনি। একজন জ্যাজ গায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। ‘হাইওয়ে’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র মতো সিনেমায় অভিনয়ের পর এমন ভিন্নধর্মী চরিত্র পেয়ে উচ্ছ্বসিত আলিয়া। সিনেমাটির গল্প হবে কালজয়ী এবং প্রেম, আনুগত্য এবং ত্যাগের বিষয়বস্তু নিয়ে। এদিকে আলিয়ার ‘গাঙ্গুবাই কাটিয়াদি’ সিনেমাটিও পরিচালনা করেছিলেন বানশালি। এদিকে প্রায় ১৭ বছর আগে বানশালির হাত ধরে সিনেমায় পা রাখেন রণবীর। আর ভিকির সঙ্গে এবারই প্রথম কাজ করতে দেখা যাবে পরিচালককে।

চলতি বছরের শুরুতে সিনেমাটি নির্মাণের ঘোষণা এসেছিল। তবে ঘোষণার পর এর কোনো আপডেট পাওয়া যায়নি। সঞ্জয় লীলা বানশালি বলেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি হতে চলেছে একটি ঐতিহাসিক প্রেমের গল্প নিয়ে। যেখানে ত্রিভুজ প্রেম পর্দায় তুলে আনা হবে। তার মানে রণবীরের সাবেক প্রেমিকা ক্যাটরিনার স্বামী ভিকির সঙ্গে পর্দায় প্রেম করবেন বর্তমান স্ত্রী আলিয়া। তবে পর্দার প্রেমে ভিকি নাকি রণবীর জয়ী হবেন তার খোলাসা করেননি নির্মাতা। উল্লেখ্য, সিনেমাটি ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। চলতি বছরের নভেম্বরে ছবির শুটিং শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com