বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মুঠোফোনেই সিনেমার শুটিং করলেন নিশো-মেহজাবিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৩৮ বার

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার ঘরে বসে সিনেমার শুটিংয়ে অংশ নিলেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী। তারা অভিনয় করেছেন ‘ওয়েটিং’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। মজার বিষয় হচ্ছে পেশাদার ক্যামেরা বা ক্যামেরাম্যান দিয়ে নয়, নিজ নিজ মোবাইল ফোনেই তারা তাদের দৃশ্যধারণ করেছেন। ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটি চলচ্চিত্রটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি।

এই নির্মাতা বলেন, ‘সিনোমার গল্পটাও লকডাউনকে কেন্দ্র করে সাজানো হয়েছে। অন্যদিকে নিশো-মেহজাবীন অসংখ্য নাটকে অভিনয় করলেও, এবারই প্রথম সিনেমায় মুখোমুখি হয়েছেন তারা। হোক না সেটা দৈর্ঘ্যে খানিক ছোট। প্রথম তো!’

অমি আরও বলেন, ‘কাজটি স্বাভাবিক নিয়মে করতে পারলে ৮০ ভাগ জটিলতা কম হতো। তবে এটাও সত্যি, কাজটি করতে গিয়ে অন্য এক অ্যাডভেঞ্চারের ভেতরে ডুবে গেছি। আমাদের সবার নতুন একটা অভিজ্ঞতা হলো। আফটার অল অনেক ভালো একটি কাজ হয়েছে।’

সিলভার স্ক্রিনের ব্যানারে নির্মিত ‘ওয়েটিং’র গল্প এগিয়েছে ফেসবুকে পরিচয় হওয়া দুটো মানুষকে ঘিরে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দুজনে যেদিন সিদ্ধান্ত নেয় দেখা করার, সেদিনই পুরো শহর লকডাউন! মূলত এখান থেকেই সরল গল্পটিতে জটিল একটা বাঁক নেয়। চলতি সপ্তাহের মধ্যেই এটি উন্মুক্ত হচ্ছে সিলভার স্ক্রিন নামে ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com