বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৬৩ বার

ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। বুধবার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা জানিয়েছেন, ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে ৫.৫ মাত্রার এই ভূমিকম্প হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর কম্পন অনুভূত হয়েছে।

চট্টগ্রাম, সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৮শে এপ্রিল রাজশাহী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তার আগে গত ২০শে এপ্রিল চট্টগ্রাম মৃদু ভূমিকম্প অনুভূত হয়।  ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১১টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com