বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

মেট্রোরেলে শিডিউল বিপর্যয়, অফিসগামী যাত্রীদের ভোগান্তি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৭১ বার

দিনের শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েনে অফিসগামী যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মেট্রো চলাচল বন্ধ হয়ে সকাল ৯টায় ফের চলাচল শুরু হয় হয়।

জানা যায়, মিরপুর ১১ নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়েছিল। প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হচ্ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে জানতে মেট্রোরেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাউকে ফোনে পাওয়া যায়নি।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বেড়ে যায়। ট্রেন চালু হওয়ার পর ট্রেনে ওঠা নিয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

এরই মধ্যে মেট্রোরেলের এধরনের বিভ্রাট নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। নির্ধারিত সময় নিয়ে বের হয়েও মাঝে মাঝেই মেট্রোর বিভিন্ন ত্রুটির কারণে শিডিউল বিপর্যয় হচ্ছে বলে দাবি করেন তারা।

শফিকুল ইসলাম নামে এক যাত্রী বলেন, মেট্রোরেল কখন চলে আর কখন বন্ধ, এটা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয়। অফিসের সিডিউল ঠিক রাখাও মুশকিল হয়ে যাচ্ছে।

মেট্রোরেল স্টেশনে অপেক্ষামান যাত্রীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com