শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

গোপনে দ্বিতীয় বিয়ে করলেন ফারুকী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৫৪ বার

আবারও আলোচনায় ‘বিগ বস ১৭’র জনপ্রিয় প্রতিযোগী কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকী। এবার অবশ্য মারপিট বা ডিম ছোঁড়ার কাণ্ড নয়! বরং ভারতীয় গণমাধ্যমে খবর, গোপনে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন মুনাওয়ার। পাত্রী মেহজাবিন কোটওয়ালা। যিনি পেশায় মেকআপ আর্টিস্ট।

১০-১২ দিন আগেই নাকি বিয়ে সেরেছেন তারা। গত ২৬ মে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসেছিল তাদের বিয়ের ‘রিসেপশন পার্টি’। এদিন উপস্থিত ছিলেন ৫০ জনের মতো অতিথি। বিয়েতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী হিনা খানও।

এর আগে বিগ বসে থাকাকালে অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মুনাওয়ার। তা নিয়েও প্রচুর বিতর্ক ছড়িয়ে পড়েছিল। শোনা গিয়েছিল, আয়েশার সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মুনাওয়ার। তবে সেই বিয়ে হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি ফারুকীকে গ্রেপ্তার করেছিল মধ্যপ্রদেশ পুলিশ। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছিল। মুনাওয়ারের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল আরও চার জন কমেডিয়ানকে। তারা হলেন নলিন যাদব, এডভিন অ্যন্টনি, প্রখর ব্যাস ও প্রীতম ব্যাস।

তাদের বিরুদ্ধে অভিযোগ, একটি কমেডি শোয়ে হিন্দু দেবদেবী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তারা। মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে একলব্য সিং গৌর এই অভিযোগ এনেছিলেন। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ফারুকীদের। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান জনপ্রিয় এই কমেডিয়ান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com