শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

দিল্লিতে তাপমাত্রা ৫৩ ছুঁইছুঁই, একজনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৫৬ বার

তীব্র গরমে হাঁসফাঁস করছে দিল্লিবাসী। ভারতের রাজধানী তাপমাত্র গতকাল বুধবার রেকর্ড ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। দেশটির ইতিহাসে এটিই সর্বোচ্চ গরম। তীব্র গরমে একজন হিটস্ট্রোক করে মারাও গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যু হওয়া ওই ব্যক্তির বয়স ৪০। তিনি বিহারের বাসিন্দা। ডাক্তার জানিয়েছেন, তীব্র জ্বর নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তার জ্বর ১০৭ ডিগ্রিতেও পৌঁছায়।

গরমের সঙ্গে সঙ্গে দিল্লিতে বেড়েছে বিদ্যুতের চাহিদা। গতকাল বুধবার দুপুর পর্যন্ত৮ হাজার ৩০২ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ বিভাগ।  ভারতের পশ্চিমাংশেও বহাল একই রকম তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থানের ফালোডিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস, হরিয়ানার সারসায় ৫০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, আগামীকাল শুক্রবারের পর থেকে উত্তরভারতে ধীরে ধীরে কমবে তাপপ্রবাহের পরিস্থিতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com