শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

বাবার পদবি মুছে ফেলবেন অ্যাঞ্জেলিনা কন্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৫৪ বার

একসময়ের হলিউড জুটি ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি; এই দুই তারকা একসঙ্গে ধরা দিয়েছেন হলিউডের একাধিক সিনেমায়। কিন্তু চলচ্চিত্র জগতের বাইরে তাদের ব্যক্তিগত জীবনই এখন আলোচনার কেন্দ্র। অনেকদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে কথা শোনা যাচ্ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে; অর্থাৎ সম্পর্কের শেষ প্রান্তে এখন এই বিখ্যাত জুটি।

সাধারণত কোনো জুটির বিচ্ছেদে তাদের সন্তানেরাও ভুক্তভোগী হয়। এর ব্যতিক্রম নন পিট-জোলি কন্যা শিলো নুভেলা পিট। বাবা-মা এর এই বিচ্ছেদের জেরে নিজের নাম থেকে ‘পিট’ পদবি তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, শিলো পিট ইতোমধ্যে আমেরিকার লস এঞ্জেলস আদালতে নিজের নাম পরিবর্তন প্রসঙ্গে গত ২৭ মে একটি আবেদন জমা দিয়েছেন। অবশ্য শুধু শিলোই নয়, এর আগে তার ছোট বোন ভিভিয়েন একটি প্লেবিল প্রোগ্রামে অংশ নিতে বাবার পদবিটি বাদ দিয়েছিলেন।

পিট-জোলি কন্যা ১৮ বছর বয়সী শিলো একজন ভয়েস আর্টিস্ট। বিখ্যাত এনিমেটেড চলচ্চিত্র কুং ফু পান্ডা ৩ চলচ্চিত্রে তিনি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। এর আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও নিজের নাম থেকে ‘পিট’ বাদ দিয়েছেন শিলো। তবে ভাইবোনদের মধ্যে শিলোই প্রথম, যিনি আইনিভাবে নাম পরিবর্তনের পথে হাঁটলেন।

 

Image not found

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত  

উল্লেখ্য, ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তানের নাম ম্যাডক্স, জাহারা, শিলোহ, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। তারা বর্তমানে জোলির অভিভাবকত্বে রয়েছে। ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করে আলাদা হয়ে যান। বর্তমানে তাদের বিচ্ছেদ ও সম্পত্তির বণ্টনের লড়াই আদালতে চলমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com