শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

রংপুরে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার বিতরণ করলেন সাদ এরশাদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৬৯ বার

চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব রাহগির আল মাহি সাদ এরশাদ।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠাসহ বাসা-বাড়িতে ১৮টি সোলার প্যানেল বিতরণ করেন তিনি।

একই সময়ে পালিচড়ার নয়াপুকুর মজিদা খাতুন মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ওই ইউনিয়নের কাটাবাড়ি, পূর্ব ও পশ্চিম কিশামতপুর এবং ভেলু ফাজিলখাঁ গ্রামের ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে চাল, তেল, চিড়াসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ।

এ সময় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব সাদ এরশাদ বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় নিম্নআয়ের মানুষদের কষ্ট বেড়েছে। সাধ্যমত চেষ্টা করছি এ সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

তিনি বলেন, এই দুর্দিন সব সময় থাকবে না। আঁধার কেটে আলো আসবেই। তাই সবাইকে সচেতন থেকে ধৈর্য সহকারে এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস-চেয়ারম্যান কাজলী বেগম, সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান মাসুদার রহমান মিলনসহ জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com