বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ বাংলাদেশের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৮২ বার

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে নাফ নদে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে মিয়ানমার থেকে গুলির ঘটনায় দেশটিকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের কাছে প্রতিবাদলিপিটি হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার নাফ নদে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী একাধিক ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। এরপর থেকে সেন্টমার্টিনের পথে কোনো ট্রলার ও অন্যান্য যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। তবে সর্বশেষ গত মঙ্গলবার সকালে বাংলাদেশি স্পিডবোট লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হয়েছে।

গতকাল সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে। এখানে যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে, বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘দু-একটা সময় আমাদের জেলেদের ট্রলার কিংবা টহল বোটে গুলি লেগেছে। কে গুলি করেছে, সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি। তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার বিষয়টি অস্বীকার করেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com