শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সিনেপ্লেক্সে ‘তুফান’র সর্বোচ্চ রেকর্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৫৬ বার

দেশের প্রথম অত্যাধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠার বয়স ২০ বছর। বর্তমানে ৫৫টি করে শো প্রদর্শন করে প্রেক্ষাগৃহটি। এবারের ঈদে প্রতিষ্ঠানটি ‘তুফান’ সিনেমার ৪৮টি শো চালাচ্ছে। গতকাল মঙ্গলবার ৪৭টি এবং আজ বুধবার ৪৮টি শো চলবে বলে জানা গেছে। দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে শাকিব খানের ‘তুফান’ সর্বোচ্চ শো পেয়েছে!

ঈদের দ্বিতীয় দিন দুপুরে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ খবরটি নিশ্চিত করে বলেন, ‘তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ ৪৭ শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুই দিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করছি দু-চারদিনের মধ্যে এর শো সংখ্যা কত পৌঁছায় তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এত শো পায়নি।’

জানা গেছে, সিনেপ্লেক্সে দিনে সর্বোচ্চ ৫২টি শো চলেছিল ‘স্পাইডারম্যান’র। এরপরের অবস্থানে ৪২ শো ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার। বাংলা সিনেমার মধ্যে ‘পরাণ’র শো ছিল ৩২টি, ‘সুড়ঙ্গ’র ৩১টি, ‘হাওয়া’র ২৬টি আর ‘প্রিয়তমা’র ২১টি করে শো চলেছিল। এবার দৈনিক শো-এর রেকর্ড ভেঙে দিলেন শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় এতে তার বিপরীতে আছেন মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com