বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

অফিসের দরজা ভেঙে ২ যুবকের মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৮০ বার

রাজধানীর পল্টনে একটি অফিসের দরজা ভেঙে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে রূপায়ন তাজ টাওয়ারের পঞ্চম তলার ওই অফিসের দরজা ভেঙে তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।’বিষাক্ত মদ পানে’ তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন- মো. ইমন (২৩) ও ফরহাদ (২১)। তারা ওই ভবনের একটি প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে চাকরি করতেন। তাদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

স্বজনদের বরাত দিয়ে পল্টন থানার এসআই রাম কানাই সরকার বলেন, ঈদের পরদিন থেকে ইমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার রূপায়ন তাজ টাওয়ারে গিয়ে স্বজনরা দেখতে পান ঈদের পর এখনো কোনো অফিস খোলেনি। ইমন যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেটি ভেতর থেকে দরজা বন্ধ করা। ভেতরে এসি চলছে এবং দুর্গন্ধ বের হচ্ছে।

এসআই কানাই বলেন, ওই স্বজনের কাছ থেকে বিষয়টি জানার পর তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ওই অফিসের ছিটকিনি ভেঙে ভেতরে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। সিআইডি দলের কাজ শেষে মৃতদের স্বজনদের উপস্থিতিতে মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com