রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

নবম দফায় সিলেট ছাড়লেন ৪৭ ব্রিটিশ নাগরিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩০৮ বার

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া আরো ৪৭ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে সিলেট থেকে যাত্রা করেছে নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইট। আজ রোববার সকাল সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এ ফ্লাইটে করে ব্রিটিশ নাগরিকরা যাত্রা করেন বলে নভোএয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে এ নিয়ে মোট নয় দফায় সিলেট- ঢাকা-লন্ডনের উদ্দেশ্যে আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশ থেকে ফেরত যাচ্ছেন।

জানা গেছে, ৪৭ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে বিশেষ চাটার্ড ফ্লাইট আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে উড়োজাহাজটি। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন, ১লা মে ৬ষ্ঠ  দফায় ১৪৪ জন, ৫ মে সপ্তম দফায় ১৫৩ জন, ৭মে অষ্টম দফায় ১৪৩ ও আজ নবম দফায় ৪৭ জন যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছাড়ে। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com