রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

শুধুমাত্র মা চেয়েছেন বলেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩২৯ বার

‘মা’ ছোট্ট একটি শব্দ, অথচ কতই না মধুময়। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বা মমত্ব তখন বুঝেছি, যখন নিজে মা হয়েছি। মা আমার ভালোর জন্য সমস্ত কষ্ট সহ্য করে আমাকে আগলে রেখেছেন, আমিও ঠিক জয়কে সেভাবে আগলে রেখেছি।

মায়ের সম্মতি না থাকলে আমি ‘অপু বিশ্বাস’ হতে পারতাম না। আমার পরিবারের কেউ চাননি, আমি অভিনয় করি বা সিনেমায় আসি। শুধু একমাত্র মা চেয়েছেন বলেই সিনেমায় আসতে পেরেছি। শুধু তাই নয়, আমার সঙ্গে ঢাকায় আসা, থাকা, শুটিং স্পটে দিনের পর দিন সঙ্গ দিয়েছেন মা-ই।

মাকে নিয়ে বলা শুরু করলে শেষ হবে না। আমার সব আবদারই মায়ের কাছে। মাও আমার মুখ দেখে বুঝে নিতো, কোন আবদার নিয়ে তার কাছে আমি এসেছি। শুধু তাই না আমি কেমন আছি, তাও মা মুখ দেখলে বুঝতে পারে। আজও আমার শেষ আশ্রয় মা।

আমি জয়ের মুখের দিকে যখন তাকাই, ওর ভবিষ্যৎ নিয়ে যখন ভাবনা করি, তখন মনে পড়ে, মাও তো একদিন আমার ভবিষ্যৎ নিয়ে ঠিক এভাবেই ভেবেছিলেন। তিনিও তো চেয়েছেন, আমি ১০ জনের একজন হই। সবখানে আমার নাম ছড়িয়ে পড়ুক। সন্তানের গৌরবেই মায়ের গর্ব আর আমার গর্ব আমার মা। বিশ্ব মা দিবসে মায়ের জন্য শত কোটি প্রণাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com