বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

চট্টগ্রামে সাড়ে ৭ হাজার কোটা সংস্কার আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৩৪ বার

মঙ্গলবার চট্টগ্রামে মুরাদপুর এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সাড়ে ৭ হাজার আন্দোলনকারীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ৫০০০ থেকে ৬৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে তিনটি মামলা হয়েছে পাঁচলাইশ থানায়। এর মধ্যে পুলিশ দুটি এবং সংঘর্ষে আহত একজনের মা একটি মামলা করেছেন।

এ ঘটনায় আরো মামলা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এছাড়াও নগরের খুলশি থানায় একজনের নাম উল্লেখসহ সাড়ে পাঁচশত জনকে আসামি করা হয়েছে। একজন ভুক্তভোগী মামলাটি করেছেন। আমরা সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, তিনটি মামলার মধ্যে হত্যার দায়ে করা মামলায় অজ্ঞাত সাড়ে ৬ হাজার জনকে আসামি করা হয়েছে। এছাড়াও বিস্ফোরণের দায়ে ১০০-১৫০ এবং হামলার ঘটনায় এক নারী ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করেছেন।

তিনি জানান, নিহত তিনজনের ময়নাতদন্ত শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com