শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সরকার দিশেহারা হয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে: জামায়াত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১১৭ বার

বর্তমান সরকার দিশেহারা হয়ে জনরোষ থেকে বাঁচতে বিরোধী রাজনীতির ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিবৃতিতে তিনি বলেন, সরকারের মন্ত্রীগণ আন্দোলনকারী ছাত্রদের মোকাবেলার জন্য ছাত্রলীগই যথেষ্ট বলে ঘোষণার পর থেকেই সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলা শুরু হয়। সরকার পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর কারণে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। জনগণের ক্ষোভ দমনের জন্য সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। সরকারের বিরুদ্ধে শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক, বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ অবস্থান নেওয়ায় সরকার দিশেহারা হয়ে ওঠে। জনরোষ থেকে বাঁচার জন্য জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিরোধী রাজনীতির ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com