শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রবাসীদের কাছে যে আহ্বান জানালেন পরিকল্পনামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৫২ বার

প্রবাসী বাংলাদেশীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।আজ রবিবার রাজধানীতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন পরিকল্পনামন্ত্রী। এরপর শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিন ধরে প্রবাসীদের একাংশের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স না পাঠানোর প্রচারণা নিয়ে-সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রবাসীদের এ পরামর্শ দেন।

রেমিট্যান্স ‘শাটডাউন’ ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, ‘দেশে আসুন, দেখুন কী হয়েছে। দেশ কোথায় ছিল, কোথায় এসেছে। সেটা দেখতে হবে তো। নির্বাচনের আগেও এমন নেতিবাচক প্রচারণা মোকাবিলা করেছে সরকার। গুজবে কান দেবেন না। ’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় সহিংসতার ছাপ এখনো স্পষ্ট। দেশের প্রতি যাদের কোনো ভালোবাসা নেই, তারাই পরিকল্পনা করে এ ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

স্বাধীন দেশের নিরাপত্তা যারা বিঘ্নিত করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের প্রতি তাদের কোনো মায়া-মমতা ভালোবাসা আছে বলে, আমি মনে করি না। দেশই না থাকলে রাজনীতি কী নিয়ে করবেন, কাকে নিয়ে করবেন। যারা বিনষ্ট করেছে, তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না।’

ক্ষতি কাটিয়ে উঠতে দেরি হলেও সেতু ভবনের বাইরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে নাগরিক সেবা অব্যাহত রাখার কথা জানান সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com