শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ছাত্রলীগের হামলার পর দিনও ঢাবিতে ছাত্রদলের শোডাউন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৩৫৯ বার

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দফায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার পরও আজ সোমবার আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গেছেন ছাত্রদল নেতৃবৃন্দ। পরে শোডাউন করেছেন ক্যাম্পাসে।

ছাত্রদলের নেতৃবৃন্দ আজ সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত মধুর ক্যান্টিনে অবস্থান করেন। পরে কলা ভবন থেকে টিএসসি পর্যন্ত শোডাউন দিয়ে ছাত্রদল নেতৃবৃন্দ ক্যাম্পাস থেকে বের হন।

ছাত্রদল ষষ্ঠ কাউন্সিলের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ নয়া দিগন্তকে বলেন, গতকাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে। ছাত্রলীগ মনে করেছিল যে তারা হামলা করে আমাদের ভীতসন্ত্রস্ত করবে। কিন্তু আমরা ছাত্রলীগের এই হামলায় ভীত না। আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আছি এবং থাকব। আমরা কোনো হামলা-মামলা ও নির্যাতনের কাছে নতি স্বীকার করবো না।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ছাত্রদল নেতা আমিনুর রহমান আমিন,পার্থ দেব মন্ডল, আশরাফুল আলম ফকির, লিংকনসহ ১৫০-২০০ জন ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com