বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

শাহবাগে আ’লীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর-আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৬৭ বার

রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বেলা ১১টার দিকে এই ঘটনা শুরু হয়।

সেখানে উপস্থিত বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, সকালে শাহবাগ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের ভেতরে ঢুকে পড়েন।

এসময় আন্দোলনকারীরাও সেখানে ঢুকে তাদের ধাওয়া দেয়।

এর কিছুক্ষণ পর বিএসএমএমইউর ভেতর থেকে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়।

হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com