বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ঢাকার রাস্তা ফাঁকা, সেনাবাহিনীর টহল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার

বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় আশঙ্কায় ঢাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে সরকার। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়া পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মোড়ে অবস্থানের পাশাপাশি নিয়মিত টহল অব্যাহত রেখেছেন।

এমন পরিস্থিতির মধ্যে সকাল থেকে ঢাকার অধিকাংশ রাস্তা আজ ফাঁকা দেখা যাচ্ছে।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে। ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে কাঁটাবন, নীলক্ষেত, শাহবাগসহ বেশ কয়েকটি সড়ক।

একইভাবে সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে সংসদভবন, রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবন, মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। এছাড়া মিরপুর রোডসহ ঢাকার বিভিন্ন এলাকায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

প্রধান বিচারপতির বাসভবন ও মিন্টো রোডের মন্ত্রিপাড়াতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা দেখা গেছে।

এদিকে, সকালে ঢাকার রাস্তায় আজ যান ও মানুষের চলাচল খুবই কম দেখা গেছে। অল্পকিছু সিএনজি, রিকশা ও মোটরবাইকের বাইরে বাস কিংবা ব্যক্তিগত গাড়ি খুব একটা চোখে পড়েনি।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com