শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

কঙ্গনার বিরুদ্ধে মানহানি মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার

রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার ও ধর্মীয়ভাবে কটাক্ষ করে বড় অঙ্কের মানহানি মামলায় জড়ালেন কঙ্গনা রনৌত। ৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হল মাণ্ডির বিজেপি তারকা সাংসদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন।

‘দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিস্টান’সহ রাহুল গান্ধীকে জাত তুলে ‘জগাখিচুড়ি’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। শুধু তাই নয়, কংগ্রেস নেতাকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি শেয়ার করেও আক্রমণ করেছিলেন। যেখানে রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিস্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে দেখা গিয়েছিল।

মামলাকারী আইনজীবীর দাবি, একজন সাংসদ হয়েও কারো অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে ক্ষুণ্ণ করেছে। ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে তারকা সাংসদকে।

এর আগে জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। টেলিভিশন চ্যানেলে প্রকাশ্যে তার বিরুদ্ধে মিথ্যে দাবি করায় এ মামলা করেছিলেন জাভেদ আখতার। এবার রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার জেরে ফের মানহানি মামলা দায়ের হলো সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com