শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

এবার বিবাহিত ও ডিভোর্সি নারীদের নিয়ে প্রতিযোগিতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৩৭২ বার

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ,’ ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র পর এবার অনুষ্ঠিত হচ্ছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’। আর এতে অংশ নিচ্ছেন শুধুমাত্র বিবাহিত অথবা ডিভোর্সপ্রাপ্ত নারীরা। আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডট কম-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

তারা আরও জানান, গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছিল ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদনের সময়। প্রায় আট হাজার নারী এই প্রতিযোগিতার জন্য আবেদন করেছেন। তাদের মধ্য থেকে ৫০০ প্রতিযোগীকে বাছাই করা হয়েছে।

প্রাথমিক অডিশনের মধ্য দিয়ে প্রায় ২০০ প্রতিযোগী টিকে আছেন। এদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ায় নেওয়া হবে ১০০ জন প্রতিযোগীকে। এরপর বিভিন্ন ধাপে ধাপে বাচাইয়ের পর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, ঢাকায়। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে অংশ নেবেন চীনে।

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারকদের দায়িত্ব পালন করছেন অভিনেত্রী জাহারা মিতু, অপূর্ব আবদুল্লাহ ও মডেল অন্তু করিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com