শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার

দেশ জুড়ে বন্ধ প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাশ স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। তবে, এরই মধ্যে দেশের কয়েক জায়গায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে বলে জানা যায়।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘ছাত্র ও জনগণের বৈষম্যহীন সমাজের যে দাবি, তা বাস্তবায়নে কাজ করবে সরকার। প্রাথমিক শিক্ষা যেকোনো দেশে জাতির জন্য ভিত স্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। বিষয়টি আমরা গুরুত্ব দেব।’

বিধান রঞ্জন বলেন, ‘অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানোন্নয়ন করা। মানবসম্পদকে উন্নত করতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com