শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

শাকিবের পক্ষ থেকে গাড়ি উপহার পেল পরীর ছেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের (পুণ্য) জন্মদিন ছিল গেল ১০ আগস্ট। দুই শেষ করে তিন বছরে পা রাখে পুণ্য। ঘরোয়াভাবে হলেও জন্মদিনে আয়োজনের কমতি রাখেননি পরী। পছন্দের মানুষদের নিয়ে বিশেষ এ দিনটি উদযাপন করছেন বিশ্বসুন্দরী’খ্যাত এই অভিনেত্রী।

পরীর ছেলের জন্মদিন উপলক্ষে একটি গাড়ি উপহার পাঠিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক। গতকাল শনিবার রিমার্ক থেকে পাওয়া পুণ্যের জন্মদিনের বিশেষ উপহারের ভিডিওটি পোস্ট করেন পরী।

১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খানের রিমার্ক-হারল্যান স্টোর থেকে আসা ‘হ্যাপি বার্থ ডে’ লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরীমণি। আর সেই বক্সের মধ্যেই ছিল একটি লাল রঙের গাড়ি। যেটি বসে বাড়িতে ঘুরে বেড়িয়েছে পরীপুত্র।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় শাহীম মুহাম্মদ রাজ্যের। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি কাছেই বেড়ে উঠছে পুণ্য। মাস কয়েক আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখেন- সাফিরা সুলতানা প্রিয়ম। ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই কাটছে অভিনেত্রীর সংসার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com