রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৯৮ বার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন। তার ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে যাওয়ার সম্ভবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জোটের সাত শীর্ষ নেতার যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের ব্যাংকক যাওয়ার প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে, ড. ইউনূসও এ সম্মেলনে যাবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রথম বহুপাক্ষিক ফোরামে যোগ দেওয়ার মাধ্যমে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও যাওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া জোটের অন্য সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের কারও কারও সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে ড. ইউনূসের।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারপ্রধান আগামী ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন। পরদিন ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিবেন। আগামী ৫ সেপ্টেম্বর ড. ইউনূস ঢাকায় ফিরবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com