রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঈদে নিশো-মেহজাবীনের ‘উপহার’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩৩৩ বার

ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এই জুটির নাটক মানেই বাড়তি চমক। আর সেটি যদি হয় ‘বড় ছেলে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নাটক! করোনার এই সময়ের ঈদেও থাকছে নিশো, মেহজাবীন ও আরিয়ান জুটির চমক।

লকডাউন আরোপের ঠিক আগমুহূর্তে নিশো-মেহজাবীন অভিনয় করেন ঈদের নাটক ‘উপহার’-এ। মূলত, এটি নির্মাণের পর আরিয়ানের ঈদ উৎসবের জন্য আর কোনো নাটক নির্মাণ করা হয়নি।

মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘আমার পরিকল্পনা ছিল ছয়টি কাজ করবো এই ঈদে। সবকিছু প্রস্তুতও ছিল। “উপহার” দিয়ে শুরু করলাম। কারণ এটা আমার অন্যতম প্রিয় একটি কাজ। তবে এটি শেষ করার পর বাকি কাজগুলো আর করা হলো না।’

তিনি আরও বলেন, ‘কাজটি সম্পর্কে আগাম একটি অক্ষরও বলতে চাই না। আমি চাই, এর পুরোটাই দর্শক দেখুক। আর গল্প সম্পর্কে এটুকে বলবো, এটা সম্পর্কের গল্প।’

তবে কী ‘উপহার’ ছাড়া এই ঈদে আর কোনো নাটক থাকছে না মিজানুর রহমান আরিয়ানের? উত্তরে তিনি জানান, আরও দুই একটি নাটক সম্প্রচার হতে পারে ঈদে। তবে সেগুলো নির্মাণ করেছিলেন গেল বৈশাখী উৎসবের জন্য। করোনা পরিস্থিতির কারণে সেগুলো প্রচার হয়নি। তবে ঈদ উৎসবের জন্য তার একটাই নির্মাণ- ‘উপহার’।

আরিয়ান জানান, ঈদের বিশেষ আয়োজনে ‘উপহার’ উন্মুক্ত করা হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com