মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

লাইফ সাপোর্টে হুমায়ূন সাধু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৪০৪ বার

লাইফ সাপোর্টে রয়েছেন নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু। গতকাল রোববার দিবাগত রাত থেকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘হুমায়ূন সাধুর এর আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। চিকিৎসকের পরামর্শে আমরা তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু রোববার রাতে দ্বিতীয় দফায় তার ব্রেন স্ট্রোক হয়। এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সাধুর অবস্থা সঙ্কটাপন্ন, সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।’

এর আগে, গত ৫ অক্টোবর গুরুতর অসুস্থ অবস্থায় হুমায়ূন সাধুকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে নিয়ে আসা হয় ঢাকায়। ভর্তি করা হয় ঢাকার একটি হাসপাতালে।

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে শোবিজে পা রাখেন হুমায়ূন সাধু। আর অভিনয় জীবন শুরু করেন ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মধ্য দিয়ে। এরপর বহু নাটক নির্মাণ ও অভিনয় করেছেন তিনি। নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও সরব ছিলেন হুমায়ূন সাধু।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com