শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

আবারো রোহিঙ্গা ক্যাম্পে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৮৩ বার

উখিয়া কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে এক ভয়াবহ আগুনে রোহিঙ্গাদের শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। রোববার রাত ১টায় এই আগুন লাগে।

কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) মোহাম্মদ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ জলিল জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ক্যাম্পে অগ্নিকান্ডের স্থলে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মী ও রোহিঙ্গারা অনেক চেষ্টা করে রাত ২ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে এই অগ্নিকান্ড তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো জানান, এর আগে মঙ্গলবার সকালে একই এলাকায় লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com