শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকার বাবা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনিল আরোরা আর নেই। আজ বুধবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানা যায়,  ঘটনাস্থলে পৌঁছেছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল। সেই সঙ্গে মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন মালাইকার বাবা। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এমনকি কেন তিনি এমন পদক্ষেপ নিলেন তাও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে মালাইকা বা তার পরিবারের পক্ষথেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় পুলিশ জানিয়েছে, ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুণেতে। খবর পেয়ে রওনা দিয়েছেন। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন তার বাড়ির অন্য়ান্য সদস্যরা।

এদিকে মালাইকার পাশে আছেন প্রাক্তন স্বামী আরবাজ খান। অভিনেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে আছেন তিনি। এরইমধ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

মালাইকার বয়স যখন ১১ এবং তার বোন অভিনেত্রী অমৃতা অরোরার বয়স যখন ৬, ঠিক সেই সময়ই মালাইকার মায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অনিল অরোরার। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com