বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী বলেছেন, বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগ আছে বটে কিন্তু দেশটির পরিস্থিতি স্থিতিশীল হবে বলে তিনি আত্মবিশ্বাসী।

ভারতের এই রাজনৈতিক নেতা নিউইয়র্ক সফরের সময় সেখানকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (১১ সেপ্টেম্বর) এ কথা বলেন।

সেখানে তিনি নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছেন।

রাহুল গান্ধীকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশে উগ্রবাদীদের নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং বাংলাদেশকে সেটি জানানো হয়েছে।

রাহুল গান্ধী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে সব ধরনের সহিংসতার অবসান হোক এটা তারা চান এবং যত দ্রুত সম্ভব এটা থামানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বাংলাদেশে যাতে সহিংসতা বন্ধ হয় সেজন্য ভারত সরকারের চাপ দেয়ার দায়িত্ব আছে বলে তিনি উল্লেখ করেন।

এই অনুষ্ঠানের পর কংগ্রেস পার্টির এক্স প্লাটফর্মে রাহুল গান্ধী লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের সাথে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে।’

‘বাংলাদেশের জন্মের সাথে আমার দাদী গভীরভাবে জড়িত ছিলেন। আমি মনে করি বাংলাদেশে উগ্রবাদীদের নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং সেসব উদ্বেগ আমরা বাংলাদেশকে জানিয়েছি।’

‘তারপরেও আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং বর্তমান সরকারের সাথে কিংবা ভবিষ্যতে যেকোনো সরকারের সাথে আমরা সম্পর্ক রাখতে সক্ষম হবো,’ লিখেছেন রাহুল গান্ধী।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com