বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ঢাকা কলেজের বাস ভাঙল আইডিয়ালের শিক্ষার্থীরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার

ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের ‘শঙ্খনীল’ বাস ভাঙচুর করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বাস ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজে তৈরি হয় উত্তেজনা। একপর্যায়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুর সড়কে এ ঘটনা ঘটেছে।

বাস ভাঙচুরের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, ক্লাস শেষে মিরপুর অভিমুখের ‘শঙ্খনীল’ বাসটি সায়েন্সল্যাব পার হওয়ার পরপরই অতর্কিত আক্রমণ চালানো হয়। আইডিয়াল কলেজের ইউনিফর্ম পড়া শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। এই বাসে শিক্ষকরাও ছিলেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী, বাসচালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা সিটের নিচে বসে ছোঁড়া ইট থেকে নিজেদের রক্ষা করেন।

এর আগে, মঙ্গলবারও (১০ সেপ্টেম্বর) সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। যার মধ্যে বেশিরভাগই ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com