শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

‘যারা আমাকে প্লেগার্ল বলেন, তারা আমাকে কতটুকু চেনেন’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন অর্চিতা স্পর্শিয়া। পর্দায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শকমহলে বেশ প্রশংসিতও তিনি। তবে এর বাইরে ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীকে নিয়ে কিছু প্রচলিত কথা ছিল। যার প্রচলন ঘটিয়েছিলেন শোবিজেরই একটি গোষ্ঠী। তারা এই অভিনেত্রীর ‘প্লেগার্ল’ ইমেজ তৈরি করেন। যারা এই ইমেজ তৈরিতে ভূমিকা রেখেছেন তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন স্পর্শিয়া।

অভিনেত্রী জানান, যারা স্পর্শিয়ার প্লেগার্ল ইমেজ তৈরি করেছে, তারা আসলে কতটুকু তাকে চিনেন বা জানেন?

আজ রবিবার এক ফেসবুকবার্তায় এই অভিনেত্রী লিখেছেন, ‘পাওনা টাকা চাওয়াতে যেই হাউস, ডিরেক্টর, প্রডিউসার, এক্সেকিউটিভ প্রডিউসারদের কাছে সময়ের সঙ্গে বয়কট বা অপছন্দের আর্টিস্ট হয়েছি বা মেলামেশায় কমতি থাকায়, ব্যক্তিগত জীবনের ডিসিশনে এবং ভিক্টিম প্লে করে ফেক ইমেজ মেনটেইন না করায় যেভাবে আর্টিস্ট হিসেবে কর্নার্ড হয়েছি, এসব বিষয় তারা, যারা প্রডাকশনের ওয়েল-সিস্টেমের দাবিতে নেমেছে তাদের বক্তব্য কী?’

এর কোনো কারণই নেই উল্লেখ অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘কিছু যায় আসে না, এমনেই হঠাৎ একটু চুলকানি উঠায় কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো। কিউরিয়াস মাইন্ড অলসো ওয়ান্টস টু নো, যারা (আমারি বন্ধুরূপধারী) যেসব পিছে বলে এবং এক অদ্ভুত প্লেগার্ল ইমেজ তৈরি করেছে আমার, তারা আসলে কতটুকু আমাকে চিনে বা জানে?

সবশেষে ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে স্পর্শিয়া লিখেছেন, ‘শুধু আমিই আমাকে নিয়ে হাসতে ও কথা বলতে পারি। কেননা, শুধু আমিই আমাকে নির্মাণ করেছি এবং জীবনের প্রতিটি স্পন্দনে বহন করে গেছি নিজেকে। তবে অন্যরাও অংশ নিতে পারেন, যদি আমি অনুমতি দেই আাপনাকে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com