সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

বিএনপির আজকের সমাবেশে তারেক রহমানের ‘নতুন বার্তা’!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন ‘নতুন বার্তা’ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ পুনর্গঠনের ‘নতুন বার্তা’ দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এছাড়া দলের নেতাকর্মীদের জন্যও নির্দেশনা থাকবে সমাবেশ থেকে।

দলের ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এ গণসমাবেশে যোগ দেবেন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করে বিএনপি।

গতকাল নয়াপল্টনে সরেজমিনে দেখা গেছে, সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। কাজের অগ্রগতি দেখতে এদিন বিকেল পৌনে ৫টার দিকে নয়াপল্টনে যান সমাবেশ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী সাংগঠনিক বিভাগীয় শহরে বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেটে কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া খুলনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ফরিদপুরে ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও রাজশাহীতে ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com