সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ সরকারের ১০০ কোটি টাকা অনুদান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ত্রাণ ও সমাজকল্যাণ তহবিল থেকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ চেক হস্তান্তর করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত পাওয়া তথ্যে ২০ হাজারের বেশি আহত এবং ৮০০’র বেশি নিহত হয়েছেন। খুব দ্রুতই ফাউন্ডেশন থেকে তাদের জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং তাদের পরিবারের পুনর্বাসনে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। যারা মারা গেছেন তাদের পরিবারকে এককালীন ও মাসিক ভাতা দেয়া হবে বলেও জানান তিনি। এ সপ্তাহেই এ কার্যক্রম শুরু হবে বলে জানান নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ এবং শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত-আহত মানুষদের সহায়তা করার লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠন করা হয় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।

আন্দোলনে নিহত মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের এ ফাউন্ডেশন গঠিত হয়।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com