বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, আবেদন শুরু আজ ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫৪৮২ টাকা বন্ধুকে হত্যার অভিযোগে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধই দায়ী: ভ্যান্স টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর রিপাবলিকানদের চাপে ট্রাম্প হরমুজে মাইন বিস্ফোরণে চার তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের ইতিহাসে প্রথমবার একসঙ্গে মার্কিন সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী

জো বাইডেনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে বৈঠকে বসেছেন এ দুই সরকারপ্রধান।

এর আগে, আজ নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংস্থাটির মহাচিব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রূপুন ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ড. ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গতকাল সোমবার নিউইয়র্কে পৌঁছান তিনি।

উল্লেখ্য, গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে কোনো মার্কিন সরকারপ্রধানের এমন বৈঠক খকনো হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ড. ইউনূস। নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধিদল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হচ্ছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ নানান ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com