সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

আন্দোলনে কারো একক কৃতিত্ব নেয়ার সুযোগ নেই : ছাত্র শিবিরের ঢাবি সাধারণ সম্পাদক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার

কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলনে কারো ‘ক্রেডিট নেয়াটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না’ বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে হাজির হলেন তিনি।

ফরহাদ বলেন, আন্দোলনে ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখানে কারো একক কৃতিত্ব নেয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, হত্যার ভয়ে শিবির নেতাকর্মীদের পরিচয় গোপন রাখতে হয়েছিল।

ছাত্র শিবিরের নেতাদের গুম, ক্রসফায়ার, মিথ্যা মামলা ও রিমান্ডের বিষয়ে প্রশ্ন না তুলে কেন পরিচয় প্রকাশে করেনি এই প্রশ্ন করা মজলুমের ওপর আবারো নতুন করে জুলুম বলে মন্তব্য করেন এস এম ফরহাদ।

ছাত্র শিবিরের নামে রগকাটার কোনো ‘ডকুমেন্ট’ পাওয়া যাবে না। বরং ইন্টারনেটে খুঁজলে ছাত্রলীগের নাম আসবে বলেও দাবি করেন তিনি। সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com