বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

আইসিসির প্রধান প্রসিকিউটরের সাথে গণহত্যার মামলা নিয়ে আলোচনা ড. ইউনূসের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার মামলাসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ হয় তাদের।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে চলাকালীন যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে।

প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন।

এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফের সাথে সাক্ষাৎ করেন ড. ইউনূস। সাক্ষাতে তিনি কৃষি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, দুর্নীতি মোকাবেলা ও সংস্কার বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহায়তা কামনা করেন।

তারও আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সাথে সাক্ষাৎ করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সাক্ষাতে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com