বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

২০ হাজার বাংলাদেশীর পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার

ভারত ২০ হাজারের বেশি বাংলাদেশীর পাসপোর্ট ফেরত দিয়েছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এসব পাসপোর্ট ফেরত দেয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিসার জন্য বিক্ষোভ ও হুমকির জেরে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনে কিছু ‘হুমকিমূলক ইমেইল’সহ প্রতিবাদ ও কড়া শব্দের ইমেইল পাঠানোয় পাসপোর্ট ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায়, পাসপোর্টগুলো ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

দ্য প্রিন্ট বলেছে, ভারতীয় সরকারি সূত্র নিশ্চিত করেছে যে, জরুরি ভিসার জন্য মাত্র কয়েক শ’ অনুরোধ বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকভাবে মেডিক্যাল, স্টুডেন্ট ও ডাবল এন্ট্রি ভিসা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদন মতে, গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ থাকায়, বহু ভিসা আবেদনকারীর পাসপোর্ট ঢাকার হাইকমিশনের কাছে থেকে যায়। পরে ‘উত্তেজিত’ আবেদনকারীরা হাইকমিশনকে বেশকিছু ইমেইল পাঠায়, যার মধ্যে ভাঙচুরের হুমকিও ছিল বলে দাবি করা হয়েছে।

ভিসা আবেদন কেন্দ্রগুলোতে কর্মীদের হেনস্থা করারও অভিযোগ ওঠে। অনেকে হাইকমিশনকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছেন বলেও দাবি সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com