সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার

বাজার নিয়ন্ত্রণ না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।আজ শনিবার সকালে শাহবাগে আয়োজিত সমাবেশে জুলাই গণহত্যায় জড়িতদের দেশে এনে বিচার নিশ্চিতের দাবিও জানানো হয়।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বলেন, সরকার বদল হলেও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। আগের সরকারের মেয়াদে ঊর্ধ্বমুখী দামে নাজেহাল হওয়া সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আসার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে এ সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে।

সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানান বক্তারা। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com