সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা সরকারি চাকরি পাবেন না : ক্রীড়া উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার

নিষিদ্ধ হওয়া সংগঠনের সদস্যরা সরকারি চাকরিতে নিয়োগ পাবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না।’

‘যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদেরকে বাদ দেয়া হবে,’ উল্লেখ করেন এই উপদেষ্টা।

তিনি বলেন, এরপর থেকে সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

এতে আগামী দিনের সার্কুলারগুলোতে আরো বেশি সংখ্যায় নিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করেন আসিফ মাহমুদ।

‘ঘুষ দিয়ে নিয়োগবাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর’ উল্লেখ করে তিনি ঘুষ আদান-প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বুধবার (২৩ অক্টোবর) রাতে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে।

সংগঠনটিকে নিষিদ্ধের এক দিনের মাথায় যুব ও ক্রীড়া উপদেষ্টা এ ঘোষণা দিলেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com