শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এবার পৃথিবীতে করোনা আকৃতির শিলাবৃষ্টি, অবাক কাণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৭০ বার

মেক্সিকোতে ঝড়ে করোনাভাইরাস আকৃতির বিশাল শিলা পরছে আকাশ থেকে। আর এই বিচিত্র শিলা বৃষ্টি নিয়ে শুরু হয়েছে নানা মতামত। শিলাগুলোতে ভাইরাসের মতো মুকুট সদৃশ স্পাইক রয়েছে। যা দেখে মেক্সিকানরা ভাবছে বরফের এই শিলাবৃষ্টি ঘরে থাকার জন্য সর্বশক্তিমানের নির্দেশ।

স্থানীয় একজন সেই শিলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার পর থেকে সবাই ওগুলোকে করোনভাইরাসের আকারের সাথে তুলনা করেছে। একে সৃষ্টিকর্তার পাঠানো ইঙ্গিত বলেও ধারণা করছে অনেকেই।

তবে বিশ্ব আবহাওয়াবিদ সংস্থার পরামর্শক জোসে মিগুয়েল ভিনাসভ ঘটনার সঠিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, শিলাবৃষ্টির অদ্ভুত আকৃতি আসলে তীব্র ঝড়ের কারণে হয়েছে। মূলত ঝড়ের আবহাওয়ায় যখন শক্তিশালী বায়ুপ্রবাহ উপরের দিকে উঠতে থাকে, তখন শিলা তৈরী হয়। ‘convective cell ‘ তৈরী হলে উষ্ণ বায়ু উপরের দিকে উঠতে থাকে, আর শীতল বায়ু নিচের দিকে নামতে থাকে। পর্যাপ্ত পরিমাণ খুব শীতল পানির ঘনীভূত হয়ে মেঘে বরফ জমতে থাকে। উর্ধ্বমূখী বায়ু এমন একটা অবস্থানে পৌছায় যেখানে তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়, অর্থাৎ পানি বরফ হতে শুরু করে।

তিনি শিলাগুলোর এই আকারের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘একটি ঝড়ের মধ্যে শিলাবৃষ্টি মূলত ছোট গোলাকার বরফের রূপ নিয়ে শুরু হয়। তারপর এর উপর বরফের স্তর জমে থাকবে।

‘খুব তীব্র ঝড়ের সময় শিলাগুলো বেশ বড় আকার ধারণ করে। ভূমিতে পরার আগে একে অপরের সাথে ধাক্কা লেগে ক্ষয় হতে শুরু করে তখনই এর গায়ে স্পাইক তৈরি হয়।

বরফের স্কোয়াশড ডিস্কগুলো ধাক্কায় বিভিন্ন আকারে ভেঙে যায়, যার ফলশ্রুতি এই তারকা আকার ধারণ করে।

সূত্র : মিরর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com