বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

১২ জুন থেকে শুরু হচ্ছে লা লিগা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৪৩ বার

ভাইরাসের কারণে স্থগিত থাকার দুই মাসেরও বেশি সময় পর ধীরে ধীরে ইউরোপে ফিরতে শুরু করেছে ফুটবল আসর। ইতোমধ্যে ফের শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা। ইতালিয়ান সিরি’আ শুরু নিয়েও জল্পনা-কল্পনা চলছে। আর ১২ জুন সেভিয়া ডার্বি দিয়ে শুরু হচ্ছে লা লিগা।

কপ নামের এক গণমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।

নতুন সূচিতে শুক্রবার (১২ জুন) প্রথম ম্যাচে এস্তাদিও র‌্যামন সানচেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে সেভিয়া বনাম রিয়াল বেতিস।

বাকি ১১ ম্যাচের দিনগুলির সম্পূর্ণ সময়সূচি ২৮ মে শীর্ষ বিভাগের ২০টি ক্লাবকে জানানো হবে।

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেভাসের কাছে শীর্ষ লিগ ফেরানোর এটি আদর্শ সময়সূচি হলেও এই সূচিকে বাস্তবায়নের জন্য অবশ্যই স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং স্পেন সরকারের কাছে এটি গৃহীত হতে হবে, জানিয়েছে মার্কা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com