বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে ধোঁয়াশা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার

হাসিনা সরকার পতনের পর থেকে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে তেমনটা দেখা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন রটেছে তার বিরুদ্ধে। এবার আবারও আলোচনায় এলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন অতিথীদের সঙ্গে নিয়ে রাইসা ও আফ্রিদি গলায় মালা জড়িয়ে বিয়ের সাজে ছবি তুলেছেন।

তবে টিকটকার রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বরাবারই অস্বীকার করে আসছিলেন তিনি।

তবে সেই রাইসার সঙ্গেই আত্মগোপনে থাকা আফ্রিদির বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিগুলোর দিন তারিখ কিংবা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আফ্রিদিও গণমাধ্যমকে এখনো নিশ্চিত করে কিছু বলেননি।

এদিকে অন্তর্জালে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে।অন্যদিকে অনেকে আবার ধারণা করছেন, এই ছবিগুলো হয়তো কোনো মিউজিক ভিডিও কিংবা টিকটকের জন্য করা কোনো শুটিং এর দৃশ্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com