শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নামছে তাপমাত্রার পারদ, কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার

প্রতিদিনই কমছে রংপুর অঞ্চলের তাপমাত্রা। শনিবার সকাল সাড়ে ৯টায় কুয়াশার চাদরে ঢাকা রংপুর অঞ্চলের রাস্তাঘাট মাঠ প্রান্তর।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আজ রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩ এবং ৯টায় ৯৬ শতাংশ। গতকাল রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ এবং বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, ক্রমেই এই তাপমাত্রা কমবে।

সরেজমিনে আজ সকাল ১০টার দিকেও রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট, রংপুর-দিনাজপুর, রংপুর-ঢাকা মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে বাস মিনি বাস মোটরসাইকেল অটোরিকশাসহ যানবাহন চলতে দেখা গেছে। শীতের কাপড় ছাড়া কেউই বের হননি বাইরে। মাঠ ঘাট প্রান্তর কুয়াশার চাদরে ঢাকা। অনিন্দ্য সুন্দর শীতের সৌন্দর্য। কুয়াশার বৃষ্টিতে ভেজা রাজপথ।

মোস্তাফিজুর রহমান আরো জানান, ‘১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকলে তা আমাদের জন্য ভালো। ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অনেক ক্ষতি হয়।’

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com