রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সরকারের সাথে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার

সরকারের আহ্বানে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন তিতুমীর কলেজের আন্দোলরত শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল। রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজটির শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।

প্রতিনিধিদের মন্ত্রণালয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এই আন্দোলনের অন্যতম সংগঠক ও তিতুমীর কলেজ শিক্ষার্থী জাভেদ ইকবাল বলেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লোজডাউন কর্মসূচি চলছে। পরে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে। সে ডাকে সাড়া দিয়ে আমাদের ১৪ জন শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন।

এর আগে আজ মঙ্গলবার সকাল থেকেই তিতুমীর কলেজে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

আগের দিন সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুনির্দিষ্ট আশ্বাস না দিলে তারা কলেজে ফিরে যাবেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com