শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজ্য খ্যাত দেশের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ বাড়লেও শীতের তিব্রতার কাছ হার মানছে সেই তাপ।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত রোববার ও শনিবারে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো: আনিসুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এখন শ্রীমঙ্গলে। আকাশের মেঘ কেটে গেলে এখানে শীতের তিব্রতা আরো বাড়বে। তখন ঝেঁকে বসবে শীত।’

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আরো জানায়, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষসহ চা-বাগান এলাকার বাসিন্দাদের। এছাড়া তাপমাত্রা নামার সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে সর্দি, কাশি, অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একইসাথে জ্বরের প্রকোপ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com